reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

রাজধানীতে ঘরের দরজা ভেঙে তরুণীর লাশ উদ্ধার  

রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় ঘরের দরজা ভেঙে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

মঙ্গলবার(১৬ জুন) বেলা আড়াইটার দিকে কাজীপাড়া মেট্রো স্টেশনের পাশের একটি ভবনের সাততলার বাসা থেকে মোসা. রাবেয়া ওরফে জেনি খান নামে ২৪ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

কাফরুল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ঘর থেকে দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে দরজা ভেঙে শয়নকক্ষ থেকে তরুণীর লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, গত এপ্রিলে আশিকুজ্জামান মুন্না নামে এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই ঘর ভাড়া নেন তারা। গত রোববার মুন্না বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি।

ওসি সাজ্জাদ হোসেন বলেন, আমরা তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ করছি। মুন্না পলাতক রয়েছেন। তিনি ফোন বাসায় রেখেই চলে গেছেন। তাকে খুঁজে পেলে বিষয়টি স্পষ্ট হওয়া যাবে।

নিহত জেনি খানের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়