reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্য হবে যুক্তরাষ্ট্রের জন্য জাহান্নাম

মধ্যপ্রাচ্য হবে যুক্তরাষ্ট্রের জন্য জাহান্নাম বলে জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের প্রধান মজিদ মৌসাভি।

ইরানের ওপর চালানো সর্বশেষ মার্কিন হামলার জবাবে তিনি এ কথা বলেন। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

তাসনিমের প্রতিবেদন অনুযায়ী মৌসাভি বলেন, ‘আপনারা হরমুজ প্রণালিকে অনিরাপদ করে তুলছেন?! আমরা পুরো ইরান থেকে আপনাদের জন্য এই অঞ্চলকে জাহান্নাম বানিয়ে দেব।’

তিনি আরো বলেন, ‘ইনশাআল্লাহ, অঞ্চলে আমেরিকানদের ধৃষ্টতার জবাব হবে এটিই।’ সূত্র: আল-জাজিরা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়