reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইরান ফের পাল্টাপাল্টি হামলা

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনার মাঝে পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালীর কাছে দুই দেশের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর দিকে ধেয়ে আসা ইরানের ৪টি আত্মঘাতী ড্রোন শুক্রবার (০৫ জুন) মার্কিন বাহিনী সফলভাবে ভূপাতিত করে। তাদের দাবি, এই ড্রোনগুলো ওই অঞ্চলের বাণিজ্যিক ও সামুদ্রিক জাহাজের জন্য সরাসরি হুমকি ছিল।

এছাড়া ড্রোন ভূপাতিত করার পর ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে মার্কিন সামরিক বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকায় বিমান হামলা চালায়। এতে ইরানের গোরুক এবং কৌশলগত কেশম দ্বীপে অবস্থিত একাধিক উপকূলীয় নজরদারি রাডার স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়।

যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস পাল্টা আক্রমণ চালায়। ইরানি বাহিনী কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে।

এর কয়েক ঘণ্টা আগে ইরান দাবি করেছিল যে, তারা ওমান উপসাগরে দুটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ‘সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে এবং মার্কিন জাহাজগুলোকে পিছু হটতে বাধ্য করেছে—যদিও মার্কিন সামরিক বাহিনী এই দাবিটি অস্বীকার করেছে।

গত এপ্রিল মাসে দুই দেশের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি হলেও, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আলোচনা বর্তমানে স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং পারমাণবিক কর্মসূচির মতো বিষয়গুলো নিয়ে দুই পক্ষের বিরোধ চরম আকার ধারণ করায় এই যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়