১ ঘণ্টা আগে
হরমুজে আরো এক ট্যাংকার বিস্ফোরণ

ফাইল ছবি
হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনের আঘাতে আরো একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরানি কর্তৃপক্ষের দাবি, জাহাজটি তাদের নির্ধারিত নৌ-পথ অনুসরণ না করার কারণেই এই বিস্ফোরণ ঘটে।
এই ঘটনার পর এক কঠোর সতর্কবার্তায় ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক যেকোনো জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয় বজায় রেখে চলতে হবে। অন্যথায় কোনো জাহাজের সুরক্ষার গ্যারান্টি ইরান দেবে না।
টানা দুই দিন শান্ত পরিস্থিতির পর নতুন করে এই বিস্ফোরণের ঘটনা ঘটল। বিগত দুই দিনে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কোনো হামলা ছিল না এবং ইরানের পক্ষ থেকেও কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়নি।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































