টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ২ ঘণ্টা আগে

টঙ্গীতে পুলিশের অভিযানে অস্ত্র ও জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ২

ছবি : প্রতিদিনের সংবাদ

গাজীপুরের টঙ্গীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাত ১০টার দিকে টঙ্গীর মিলগেটের নামাবাজার বস্তি এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশের ভাষ্য, মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগের ভিত্তিতে বস্তির কয়েকটি ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৃথক দুটি ঘর থেকে দেশীয় অস্ত্র এবং ১০ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। একই সঙ্গে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের টঙ্গী থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়