হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২ ঘণ্টা আগে

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আলহাজ মফজল আহমদ চৌধুরী (৬৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার (২৬ জুলাই) বেলা ১২টার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে কাটিরহাট বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলহাজ মফজল আহমদ চৌধুরী ধলই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাদী চৌধুরী বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।

কাটিরহাট দরগা রাস্তার মাথা এলাকার মুনতাহা আয়মান ফার্মেসির স্বত্বাধিকারী মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাটিরহাট বাজারের দক্ষিণ পাশে স্বাস্থ্যকেন্দ্র-সংলগ্ন রাস্তা পার হওয়ার সময় প্রথমে হাটহাজারীমুখী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ও পরে আরেকটি সিএনজিচালিত অটোরিকশা সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়