১ ঘণ্টা আগে
মঙ্গলবার বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ফাইল ছবি
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে যাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৮ জুলাই) তিনি বঙ্গভবনে অফিস করবেন বলে জানা গেছে।
রবিবার (২৬জুলাই) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত শুক্রবার স্বাস্থ্যগত সমস্যার কথা জানিয়ে পদত্যাগ করার পর সাংবিধানিক নিয়মে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম কার্যদিবসে হাফিজ উদ্দিন আহমদ গতকাল সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা জানিয়েছেন শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































