হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২৭ জুলাই, ২০২৬

হালদায় অভিযানে ৬ হাজার ৩শ মিটার অবৈধ জাল জব্দ

চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৬ হাজার ৩শ’ মিটার অবৈধ জাল জব্দ করেছেন উপজেলা মৎস্য অধিদপ্তর।

সোমবার রাত থেকে ভোর ৫টা পর্যন্ত হালদা নদীর রামদাস মুনশীরহাট থেকে নাঙ্গলমোড়া পর্যন্ত এই অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ শওকত আলী বলেন, হালদা নদীর রামদাস মুনশীরহাট থেকে নাঙ্গলমোড়া পর্যন্ত অভিযান পরিচালনা করার সময় নদীর বিভিন্ন স্থান থেকে ৭ টি অবৈধ চরগেরা জাল ও ২টি ভাসা জাল ও ৩টি বরশী জব্দ করা হয়। অবৈধ জালগুলোর দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৩শ মিটার। যার আনুমানিক বাজার মূল্য ২৮ হাজার টাকা। জব্দকৃত জাল গুলো আগুনে ধ্বংস করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র,সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ ও কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র, মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষায় ও হালদা নদীর অন্যান্য মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তরের অভিযান ও মৎস্য সম্পদ ও বায়োডাইভারসিটি রক্ষায় এবং অবৈধ মা মাছ শিকার ও ধংসাত্বক জাল থেকে মিঠা পানির প্রজনন ক্ষেত্র রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

অভিযানে হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এস আই হাবিবুর রহমান ও এ এস আই রমজান আলী ও সংগীয় ফোর্স ও হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, সেকান্দার,আদিল এবং আলমগীর সহযোগীতা করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়