reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

জাপানের ভূমিকম্প: শপিং মলে আটকা বহু মানুষ

জাপানের কুমামোতো শহরে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর একটি শপিংমলে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির একটি অংশ ধসে পড়েছে এবং ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে।

প্রতিবেদনে বলা হয়েছে—ভবনটির দ্বিতীয় তলা ধসে পড়ার সময় সেখানে কতজন মানুষ ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাত দিয়ে তারা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন। ভূমিকম্পে প্রায় ৫০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে দক্ষিণ জাপানের কুমামোতো শহরে ভূমিকম্পটি আঘাত হানে। শহরটি নাগাসাকি থেকে প্রায় ৫৫ মাইল (৯০ কিলোমিটার) পূর্বে অবস্থিত। শক্তিশালী এই ভূমিকম্পে একটি মহাসড়কের সেতু বেঁকে যায় এবং অন্তত আরও একটি ভবন ধসে পড়ে।

প্রাথমিক হিসাবে স্থানীয় পুলিশ জানিয়েছিল, ৯ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সাংবাদিকদের বলেছেন, হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা এখনো স্পষ্ট নয়। পরিস্থিতি মূল্যায়নের কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

ভূমিকম্পের পর উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় তৎপরতা শুরু করেছে। ধসে পড়া শপিংমলের ভেতরে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়