reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

উত্তর ইরাকের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা

উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলের সর্ববৃহৎ ‘খোর মোর’ গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা চালানো হয়েছে। একই সময়ে গ্যাসক্ষেত্রটি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে কুর্দিস্তানের রাজধানী এরবিলেও বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির দাবি অনুযায়ী, সোমবার দিবাগত শেষ রাতে সুলাইমানিয়ায় অবস্থিত এই গ্যাসক্ষেত্রে হামলাটি চালানো হয়। অঞ্চলের অধিকাংশ বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয় এই খোর মোর ক্ষেত্র থেকেই।

ইরাকি সংবাদমাধ্যম এবং ইরানের বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদন অনুযায়ী, এরবিলে মার্কিন কনস্যুলেটের নিকটবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিস্ফোরণের মুহূর্তের কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে।

এদিকে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় পুলিশ সূত্র জানায়, এরবিলের উত্তর-পূর্বে অবস্থিত খালিফান ও সোরান এলাকার বিভিন্ন স্থান লক্ষ্য করে অন্তত চারটি ইরানি ড্রোন হামলা চালিয়েছে।

পুলিশের ধারণা, এই ইরানি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এরবিলের আকাশে যুক্তরাষ্ট্রের ১০টিরও বেশি যুদ্ধবিমান ও ড্রোনকে উড্ডয়ন করতে দেখা গেছে।

পুলিশ আরো জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু করা এলাকা ও তার আশপাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এর মধ্যে দুটি ড্রোন লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছানোর পর বিধ্বস্ত হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়