নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

নিকলীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত আটক

ছবি : প্রতিদিনের সংবাদ

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় আট বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুরাদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (২৭ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ছাতিরচর ইউনিয়নের ছাতিরচর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটক মুরাদ মিয়া ওই এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ উঠেছে, বাজার সংলগ্ন এলাকায় তাকে একা পেয়ে নির্যাতনের চেষ্টা চালান অভিযুক্ত ব্যক্তি। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা হাতেনাতে তাকে ধরে ফেলে এবং পরবর্তীতে পুলিশে খবর দেয়।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে। তাকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর থানা হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়