সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার ২ নম্বর বিশেষ জজ আয়েশা নাসরিনের আদালত এই রায় ঘোষণা করেন। এর আগে গত ১৫ জুলাই যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করা হয়েছিল।
মামলার বিবরণ থেকে জানা যায়, আসামি এস কে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থাকায় তাঁকে নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ দেয় দুদক। তবে ২১ কার্যদিবস পার হয়ে গেলেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। এই অপরাধে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলাটি দায়ের করেন।
পরবর্তীতে তদন্ত শেষে ২০২৫ সালের ৪ আগস্ট তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় এবং ৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়। মামলাটিতে মোট সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন আদালত। উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি সেগুনবাগিচা এলাকা থেকে দুদক তাঁকে গ্রেপ্তার করে। এর পর থেকে তিনি কারাগারেই আটক রয়েছেন।
পিডিএস/এমএইউ









































