reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

সাবেক রাষ্ট্রপতির আগের অপরাধের বিচারে বাধা নেই: তথ্য উপদেষ্টা

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান বলেছেন, পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিনের বিচারের বিষয়ে আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বিচারের বিষয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই।

মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। এসময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

তথ্য উপদেষ্টা বলেন, আদালত সম্পূর্ণ স্বাধীন। তার বিরুদ্ধে আগের অপরাধের বিচার হতে কোনো আইনগত বাধা নেই। বিচার পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সরকার এ অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়