reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ডিএমপির অভিযান : ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৬, মামলা ৪০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জনকে গ্রেপ্তার করা এবং ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৯৬ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, মিরপুর বিভাগে ১১৫ জন, গুলশান বিভাগে ৫১ জন, উত্তরা বিভাগে ৫১ জন গোয়েন্দা বিভাগে ১২ জন রয়েছে। এছাড়া, সিটিটিসি কর্তৃক ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের হেফাজত থেকে ১১ কেজি গাঁজা, ২২৩১ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ৬টি মোবাইলফোন, ২টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১টি চাকু, মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার ১৫০ টাকা ও ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়