reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযান

৪০ দিনে গ্রেপ্তার ১৮ হাজারের বেশি অপরাধী

দেশব্যাপী পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে গত ১ মে থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০জুন) বাংলাদেশ পুলিশের প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও তাদের সহযোগী হিসেবে ১ হাজার ৯৫৮ জন রয়েছেন। এছাড়া অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক কারবারে জড়িত ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী এবং দস্যুতা-ডাকাতির সঙ্গে জড়িত ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে দেশব্যাপী এ বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়