ক্রীড়া প্রতিবেদক
অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল

বাংলাদেশ দলের দ্বিতীয় দিনের অনুশীলন শুরু, যোগ দিয়েছেন হামজা চৌধুরী। ইউরোপের দেশ সান মারিনোতে দ্বিতীয় দিনের মতো নিবিড় অনুশীলন সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
অনুশীলনের মাঝে বড় খবর হলো অবশেষে লাল সবুজ শিবিরে যোগ দিয়েছেন বহুল প্রতীক্ষিত প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। তবে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি বা কৌশলগত কারণে প্রথম দিন তিনি দলের সঙ্গে অনুশীলনে অংশ নেননি।
দ্বিতীয় দিনের এই মাঠের অনুশীলনে অংশ নিয়েছেন স্কোয়াডের ২২ জন ফুটবলার। তবে কোচ ও সমর্থকদের জন্য সুখবর হলো, গতাকল বুধবার হামজা চৌধুরীসহ প্রথমবারের মতো পুরো দলকেই একত্রে পূর্ণাঙ্গ অনুশীলন করিয়েছেন হেড কোচ।
এদিকে সান মারিনোর মাঠে অনুশীলনের পাশাপাশি আবহাওয়ার চরম তারতম্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সামনে। প্রথম দিনের অনুশীলনে যেখানে ফুটবলারদের তীব্র ঠাণ্ডার মুখোমুখি হতে হয়েছিল, ঠিক তার পরের দিনই আবার দেখা গেছে ভিন্ন রূপ। দ্বিতীয় দিনে ফুটবলারদের ঢাকার মতো প্রচণ্ড গরমে ও বৈরী আবহাওয়ার মধ্যে অনুশীলন করতে হয়েছে।
আবহাওয়ার এই খামখেয়ালিপনাকে জয় করে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে ডুলির শিষ্যরা। বাংলাদেশ সময় আগামী ৫ জুন রাত ১১টায় ম্যাচটি মাঠে গড়াবে।
"









































