চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩১ মে, ২০২৬
চুয়াডাঙ্গা সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

ছবি : প্রতিদিনের সংবাদ
বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবার দিনব্যাপী চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাজিদ হাসানের সৌজন্যে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারী কলেজে ছাত্রদলের সিনিয়র সভাপতি জাহিদ হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন সজলসহ সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সহ চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































