ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ০১ জুন, ২০২৬

গরুর হাটে পিটিয়ে হত্যা : পরিবারের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

ছবি : প্রতিদিনের সংবাদ

ঢাকার ধামরাইয়ে ঈদের আগের দিন আশুলিয়া ও ধামরাই থানার শেষ সীমানা পাড়াগ্রাম গরু হাটে গরু বিক্রি করতে গিয়ে খুটিতে গরু বাধাকে কেন্দ্র করে মোঃ শহিদুল্লাহ নামে একজন পিটিয়ে হত্যা করা যুবকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ। তার পরামর্শে নিহত শহীদুল্লাহর গ্রামের বাড়ী বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ী গ্রামে ছুটেযান বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

শুক্রবার (২৯মে) বিকাল বেলা ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের নিজ বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং নিহত শহীদুল্লাহ এর তিন মেয়ে ও একটি ছেলে লেখাপড়ার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। নিহত শহীদুল্লাহ উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।

ঢাকা জেলা পরিষদের প্রশাসক মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ জানান, আমি ব্যাক্তিগতভাবে নিহত শহীদুল্লাহ পরিবারের দায়িত্ব নিয়েছিন। এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে সকল ধরণের সুযোগ সুবিধা দেওয়ারও আশ্বাস দেন। শিশু সন্তান সামিউল ইসলাম প্রাপ্তবয়স্ক হয়ে কার্যক্ষম না হওয়া পর্যন্ত পরিবারের পুরো দায়িত্ব নিলো ঢাকা জেলা পরিষদের প্রশাসক।

নিহত শহীদুল্লাহ বড় মেয়ে নোসরাত জাহান এ্যানি বলেন, আমার বাবাকে যারা মবসৃষ্টি করে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করেছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ সঠিক তদন্তের মাধ্যমে আমি হত্যাকারীদের ফাঁসির দাবি জানায়। যাতে করে আর কেউ যেন এমন ভাবে মবসৃষ্টি করে কাউকে পিটিয়ে হত্যা করতে না পারে এবং আমার মত কেউ যেন পিতা হারা না হয়।

ঢাকা জেলা পরিষদের প্রশাসক মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, যারা মবসৃষ্টি করে গরুর হাটে শহীদুল্লাহকে পিটিয়ে হত্যা করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন প্রধান মন্ত্রী তারেক রহমান কোন সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও মবসৃষ্টিকারী তারা কোন দলের হতে পারে না। যেই অপরাধ করবে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।শহীদুল্লাহ হত্যার সাথে যারা জড়িত সকল আসামীদের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। শহীদুল্লাহ হত্যাকারী কেউ পার পাবে না। আমরা সবাই তার পরিবারের পাশে থাকবো।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়