দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১২

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বস্তিতে বন্দুক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৯ জন। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ এক বিবৃতিতে জানায়, ক্লিভল্যান্ডের একটি পেট্রোল স্টেশনের কাছে একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়ি থেকে নামেন সন্দেহভাজন ১০ ব্যক্তি।
এতে বলা হয়, অভিযুক্তরা বস্তিটির দুটি প্রবেশপথ দিয়েই প্রবেশ করেন এবং এলাকাটির বিভিন্ন স্থানে বাসিন্দাদের ওপর গুলিবর্ষণ করেন। এরপর একই গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গিনিতে স্বর্ণের খনি ধসে ১১ জনের মৃত্যুগিনিতে স্বর্ণের খনি ধসে ১১ জনের মৃত্যু বিশ্বে হত্যাকাণ্ডের ঘটনার দিক থেকে শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি দক্ষিণ আফ্রিকা। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন নিহত হয়।
দেশটিতে বস্তিগুলোতে গোলাগুলির ঘটনা খুবই সাধারণ। স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত প্রায় ১১ টা ১০ মিনিটে গোলাগুলির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারী মারা যান। একজন মারা যান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।









































