reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

ইরানের রাজধানী তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু হয়েছে। সৌদি আরব থেকে আসা হজযাত্রী বহনকারী ফ্লাইটগুলো বিমানবন্দরে অবতরণ করেছে। মঙ্গলবার ভোরে ইরানি সংবাদ সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে।

ইরানের সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর কোম্পানির অপারেশন বিভাগের উপপ্রধান এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর রবিবার তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরমুখী সব ফ্লাইটের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। সূত্র: এএফপি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়