১ ঘণ্টা আগে
পাল্টাপাল্টি হামলা বন্ধ ঘোষণা করল ইরান-ইসরাইল

ছবি : সংগৃহীত
পাল্টাপাল্টি হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান ও ইসরাইল। গতকাল সোমবার এ ঘোষণা দেয় দেশ দুটি।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, সংঘাত এখন নিয়ন্ত্রণে। এর কয়েক ঘণ্টা আগে তেহরান সামরিক পদক্ষেপ থামানোর ঘোষণা দেয়।
সোমবার তেহরান আপাতত হামলা বন্ধের ঘোষণা দেয়। তবে ইসরাইল যদি আবার ইরানে বা লেবাননে হামলা চালায়, তাহলে এর জবাব দেওয়া হবে বলেও জানায় দেশটি।
ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে এ কথা জানিয়েছিল।
দুই মাস পর ইসরাইল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয় গতকাল রোববার দিবাগত রাতে। গতকাল সোমবার সকালেও তাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত ছিল।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































