চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চৌহালীতে ক্যাম্পেইন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো-অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) খাসপুখুরিয়া ইউনিয়নের কোদালিয়া বাজারে চেয়ারম্যান আলহাজ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে গ্রাম আদালত বিষয়ক শোভাযাত্রা এবং পরে ইউনিয়ন পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল আমিন।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এ জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কো-অর্ডিনেটর মো. শহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সচিব মো. জুয়েল রানা, প্যানেল চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন উদ্যোক্তা মো. রাসেদুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম মকদম এবং সংরক্ষিত মহিলা সদস্য মোছা. জোসনা বেগমসহ গ্রাম পুলিশ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প খরচে ও দ্রুত সময়ে স্থানীয় বিরোধ নিষ্পত্তির সুবিধা তুলে ধরে এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। পরে ভিডিও কনফারেন্স নাটকের মধ্যে থেকে কুইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
পিডিএস/এমএইউ









































