reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ইবোলা ঠেকাতে সমন্বিত পদক্ষেপের ডাক জি-৭ জোট নেতাদের

কঙ্গোয় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব ঠেকাতে শক্তিশালী ও সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন জি-৭ জোটের নেতারা।

মঙ্গলবার (১৬ জুন) এক বিবৃতিতে তারা অন্য দেশকেও এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সম্পদ ও অর্থ বরাদ্দ করার অনুরোধ জানিয়েছেন।

জি-৭ নেতারা বলেন, ‘বিপজ্জনক এই ভাইরাসটি যাতে সীমান্ত ছাড়িয়ে অন্য কোথাও ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে আমরা আমাদের সহযোগীদের সঙ্গে নিয়ে পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছি।’

ভাইরাসের বিস্তার যত দ্রুত সম্ভব একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখাই এখন তাদের প্রধান লক্ষ্য। ফ্রান্সের এভিয়ানে চলমান জি-৭ শীর্ষ সম্মেলনে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সংকটের পাশাপাশি কঙ্গোর এই স্বাস্থ্য ঝুঁকিটিও বিশ্ব নেতাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়