reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর

নোয়াখালী হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার

নোয়াখালীতে ঝটিকা সফরে গিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

এ সময় হাসপাতালের অব্যবস্থাপনা, অপরিচ্ছন্নতাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিনকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার(১৬ জুন) পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ নোয়াখালী জেনারেল হাসপাতালে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় তিনি হাসপাতালের পুরুষ, মহিলা, শিশু ও ডায়রিয়া ওয়ার্ড, জরুরি বিভাগসহ বিভিন্ন ইউনিট সরেজমিন ঘুরে দেখেন। এ সময় ২৩ জন চিকিৎসক হাসপাতালে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সিভিল সার্জনকে জন্য বলা হয়।

এ সময়, রোগীরা স্বাস্থ্যমন্ত্রীকে পেয়ে হাসপাতালে বেড নিতে টাকা দেওয়া, ঔষধ না পাওয়া, হাম ও ডায়রিয়া রোগীদের একসাথে রাখাসহ নানা অনিয়মের কথা তুলে ধরেন।

পরে মন্ত্রী সার্কিট হাউজে ব্রিফ্রিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার এবং পরবর্তী সময়েও স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় দক্ষতার অভাব দেখা গেছে। বিগত ফ্যাসিস্ট সরকার এমনকি তত্ত্বাবধায়ক সরকারও টিকাদান কার্যক্রমে যথাযথ উদ্যোগ নেয়নি। পরে অনেক কষ্ট করে টিকা সংগ্রহ করে আমরা শিশুদের টিকাদান নিশ্চিত করতে সক্ষম হয়েছি। স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির কারণে এমন জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সারাদেশের হাসপাতালগুলোতেই আমরা নানা সমস্যা দেখতে পাচ্ছি; যেখানে হাত দিচ্ছি, সেখানেই ভয়াবহ চিত্র সামনে আসছে।

তিনি আরও বলেন, নোয়াখালী জেনারেল হাসপাতালে এসে অমানবিক পরিস্থিতি দেখেছি। এখানে নতুন একটি ভবনের নির্মাণকাজ চলছে, তবে এর অগ্রগতি অত্যন্ত ধীরগতির। আজ যেসব অব্যবস্থাপনা আমরা দেখেছি, সেগুলোর দায় তত্ত্বাবধায়ক এড়াতে পারেন না। এ কারণেই তাকে ক্লোজড করা হয়েছে।

এ সময় নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়