মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান
টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারি আটক

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে ।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার আলিখালী সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।









































