গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
১ ঘণ্টা আগে
গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।
অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল হামিদ, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, এনজিও প্রতিনিধি সাংবাদিক ইয়াহিয়া খান রুবেলসহ অন্যরা।
সভায় তামাকজাত পণ্য বিক্রয় ও সেবন বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































