চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে অন্তর আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে ঝড়-বৃষ্টিতে ফুটবল খেলার সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়।
২২ বছর বয়সী অন্তর শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর-মণ্ডলটোলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, বিকেলে বৃষ্টিতে মাঠে ফুটবল খেলার সময় আকস্মিক বজ্রপাত হলে অন্তর গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, সামাজিক কর্মসূচির আওতায় নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































