২ ঘণ্টা আগে
সমাজের আয়না গণমাধ্যমকে নিখুঁত থাকতে হবে : তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম সমাজের আয়না, তাই গণমাধ্যমকে নিখুঁত থাকতে হবে। গণমাধ্যম বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়াতে না পারলে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন সম্ভব নয়।
সোমবার সকালে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, মতাদর্শের ভিন্নতা থাকলেও কিন্তু দেশ ও মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































