বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ইউএনও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম বলেন, বিশ্বনাথের মানুষের কল্যাণে কাজ করতে এসেছি। যাতে করে এখান থেকে অন্যত্র চলে যাওয়ার পরও এলাকাবাসী আমাকে মনে রাখেন। তিনি আরও বলেন, আমি সততা ও নিষ্টার সাথে নিজের দায়িত্ব পালন করতে চাই। তাই সকল ভালো কাজে সমাজের দর্পন সাংবাদিকদের সার্বিক সহযোগীতা আমার একান্ত প্রয়োজন।
সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে নবাগত ইউএনও’র সাথে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে উপজেলার বাসিয়া নদী দখলমুক্ত করা ও ময়লা-আর্বজনা পরিস্কার, পৌর শহরের যানজট নিরসন, বাইপাস রাস্তা উন্নয়নসহ বিভিন্ন বিষয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম’র সভাপতিত্বে, পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি টুুন তালুকদার, সাবেক সভাপতি আশিক আলী, কামাল মুন্না, সাধারণ সম্পাদক, ছালেহ আহমদ সাকী, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসীন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেসক্লাবের শিক্ষানবিস মোস্তাক আহমদ মস্তফা।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান,বিশ্বনাথ বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নুর উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সদস্য আক্তার আহমদ শাহেদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, শিক্ষানবিস জাহান, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল ইসলাম, মো. আব্দুল্লাহ, হাবিব আহমদ, আরকুম আলী প্রমুখ।
পিডিএস/এমএইউ









































