মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক'র পরিচ্ছন্নতা অভিযান

ছবি : প্রতিদিনের সংবাদ

ডেঙ্গু- চিকনগুনিয়া প্রজননস্থান ধ্বংসের লক্ষ্যে মোংলায় ব্রাক'র আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচি পালন করা হয়। সোমবার (১৫ জুন) সকাল ১০ টায় মোংলাপোর্ট পৌরসভার ৩নং ওয়ার্ডের আব্দুল হালিম সড়কে এ কর্মসুচি পালিত হয়। ব্রাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আয়োজনে সার্ভিস বাংলাদেশ, বিডি ক্লিন ও মোংলাপোর্ট পৌরসভার সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচি পালন করা হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় নেতা পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী।

বিশেষ অতিথির বক্তৃতা করেন, সহকারি কমিশনার (ভূমি) নওসীনা আরিফ। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাক স্বাস্থ্য প্রকল্পের সনৎ কুমার, জাফর আহমেদ, সিনিয়র সিটিজেন সাহেব আলী মল্লিক, সার্ভিস বাংলাদেশ'র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, যুবনেতা সুমন মল্লিক, বিডি ক্লিন'র আবু হাসান, পরিবেশকর্মী ডলার মোল্লা, পরিবেশকর্মী মেহেদী হাসান, ছাত্রনেতা সাকিব, রমজান আলী প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় উপজলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন, মানুষের সচেতন না হলে কেবলমাত্র পৌর কর্তৃপক্ষ একার পক্ষে পরিস্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব না। ক্লিন পৌর শহর গড়তে হলে সবাইকে সুনাগরিকের দায়িত্ব পালন করতে হবে। মানুষের সচতেনতায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রজননস্থান ধ্বংসের মাধ্যমে পরিবেশবান্ধব ক্লিন মোংলা পৌর শহর গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তন রোধ ও পৌরবাসীর সচেতনতা এবং পৌর কর্তৃপক্ষ'র যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোগমুক্ত মোংলা শহর গড়া সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাক'র সনৎ কুমার স্বাগত বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনর ফলে অসময়ে বৃষ্টি ও অতি বৃষ্টির কারনে মশার বংশ বিস্তার হচ্ছে। এডিস মশার প্রজননস্থান ধ্বংসে সবাই মিলে একসাথে কাজ করতে হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়