নেত্রকোনা প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

নেত্রকোনায় বন্যাকবলিত কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

ছবি : প্রতিদিনের সংবাদ

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং কৃষি উৎপাদন সচল রাখতে নেত্রকোনার আটপাড়া উপজেলায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম।

সোমবার দুপুরে উপজেলার অভয়পাশা ব্রাঞ্চ অফিসে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধান বীজ, বিভিন্ন জাতের সবজি বীজ ও মাছের পোনা বিতরণ করা হয়।

কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অভয়পাশা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. রোকনুজ্জামান খান, ব্রাঞ্চ অ্যাকাউন্ট্যান্ট নুরুল ইসলাম, সিডিও আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা।

এ সময় বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও কৃষি উৎপাদন কার্যক্রম পুনরায় সচল করতে ব্র্যাক এ উদ্যোগ গ্রহণ করেছে। তারা জানান, কৃষকদের মাঝে মানসম্মত বীজ ও মাছের পোনা বিতরণের মাধ্যমে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করা হবে।

বক্তারা আরও বলেন, কৃষি উপকরণ সহায়তা ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন করে চাষাবাদে উৎসাহিত করবে এবং তাদের স্বাবলম্বী হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় কৃষকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এটিকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়