reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইসরায়েলের সব অর্জন মুছে দিয়েছে

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার গোলান

ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন চুক্তিটি ইসরায়েলের সব সামরিক অর্জনকে ধূলিসাৎ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির মধ্য-বামপন্থি দল ‘ডেমোক্র্যাটস’-এর নেতা ইয়ার গোলান।

চুক্তিটির তীব্র সমালোচনা করে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর নিন্দা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইয়ার গোলান বলেন, ‘একটিমাত্র স্বাক্ষরের মাধ্যমে আমাদের পাইলটদের সাহসিকতা এবং আমাদের যোদ্ধাদের রক্তে অর্জিত বিশাল সামরিক অর্জনগুলো মুছে ফেলা হয়েছে। আর এই পুরো সময়ে নেতানিয়াহু এক পাশে দাঁড়িয়ে ছিলেন দুর্বল, অসুস্থ, বিচ্ছিন্ন এবং ক্ষমতাহীন অবস্থায়।’

এই চুক্তিকে দীর্ঘ বছরের ব্যর্থতার চূড়ান্ত পরিণতি হিসেবে আখ্যায়িত করেন গোলান। তিনি আরো বলেন, ‘নেতানিয়াহু তার ক্ষমতার মেয়াদ এমন এক অবস্থায় শেষ করছেন যেখানে ইসরায়েলের শত্রুরা আরো শক্তিশালী হয়েছে, ইসরায়েল দুর্বল হয়েছে এবং আমাদের যোদ্ধাদের রক্ত দিয়ে তৈরি করা প্রতিরোধ ব্যবস্থা চোখের সামনে ক্ষয়প্রাপ্ত হচ্ছে।’ সূত্র: আল-জাজিরা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়