reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অধীনে ৫টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মোট ৮ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, ডবলমুরিং থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খানকে সিটিএসবিতে বদলি করে তার জায়গায় কর্ণফুলি থানার ওসি শাহীনূর আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। কর্ণফুলি থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে। একই আদেশে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবিতে বদলি করা হয়েছে এবং তার স্থলে খুলশী থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন সিটিএসবির পরিদর্শক মোজাম্মেল হক।

এ ছাড়া চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদকে ডিবি-দক্ষিণে বদলি করে তার জায়গায় চান্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

চান্দগাঁও থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে ডিবি-দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে।

এই আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, সব উপপুলিশ কমিশনার, সংশ্লিষ্ট থানা ও বিভাগসহ প্রশাসনের মোট ১১টি গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়