আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর)

  ৮ ঘণ্টা আগে

চায়না লিচুর দাম চড়া

লিচুর রাজ্য নামে সুপরিচিত দিনাজপুর। এ জেলার পার্বতীপুরের পাইকারি বাজারে উঠতে শুরু করেছে চায়না-৩ জাতের রসালো লিচু। বৈরী আবহাওয়ার মাঝেও এবার এ উপজেলায় লিচুর উৎপাদন ও আমদানি ভালো থাকা সত্ত্বেও পাইকারি বাজারে ব্যাবসায়ীরা দাম হাঁকাচ্ছেন বেশি। ফলে সাধারণ ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে মৌসুমি রসালো ফল লিচু ক্রয়ে। এদিকে চায়না-৩ লিচুর পাশাপাশি বোম্বাই ও বেদানা জাতের লিচুতে সরাগম হয়ে উঠেছে বাজার। তবে বোম্বাই জাতের লিচুর দাম কিছুটা হাতের নাগালে থাকায় স্বস্তিতে ফিরছে ক্রেতারা। তবে চায়না-৩ জাতের বড় আকারের ১০০টি লিচু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৩ শত টাকায়।

শহরের নতুনবাজার শহীদ মিনার সড়কে সবচেয়ে বেশি লিচু ক্রয়-বিক্রয় স্থান ঘুরে দেখা গেছে, চায়না-৩ জাতের ১০০ লিচু ১২শ থেকে ১৩শ, বেদানা ৭শ থেকে ৮শ, ও বোম্বাই ৩শ থেকে ৪শ টাকা দর হাঁকাচ্ছেন ব্যাবসায়ীরা। চায়না-৩ ও বেদানা জাতের লিচুর দাম সাধারণ ক্রেতাদের ক্রয়-ক্ষমতার বাইরে থাকলেও বোম্বাই লিচুর দাম নাগালে থাকায় ক্রয়-বিক্রয়ে জমে উঠেছে বাজার।

উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর জানিয়েছেন, উপজেলায় এবার লিচুর উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে ৫৬৫ হেক্টর। চোট-বড় মিলে লিচু বাগান রয়েছে ৪৫৮টি। উৎপাদনের শেষ মুহূর্তে বাগান মালিকরা কিছুটা বৈরী আবহাওয়ার কবলে পড়লেও ক্ষতি পুশিয়ে যা রয়েছে সেটাই বাম্পার ফলন বলে দাবি করেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসাইন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়