reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ডিএসসিসির মোবাইল কোর্ট পরিচালনা

অবৈধ দখল ও সড়ক প্রতিবন্ধকতামুক্ত রাখতে ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন চানমারী ঘাট থেকে খিলগাঁও রেল ক্রসিং পর্যন্ত এলাকায় অবৈধ দখল, ফুটপাত ও সড়ক প্রতিবন্ধকতামুক্ত রাখতে আজ উচ্ছেদ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর বিধান অমান্য করায় ৩ (তিন) জন ব্যবসায়ীকে মোট ৯,০০০/- (নয় হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস বিক্রয় ও সংরক্ষণ সংক্রান্ত বিধান লঙ্ঘনের দায়ে ১ (এক) জন মাংস বিক্রেতাকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে জব্দকৃত বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী তাৎক্ষণিকভাবে (অন-স্পট) নিলামের মাধ্যমে ৬,০০০/- (ছয় হাজার) টাকায় বিক্রয় করা হয়।

জনস্বার্থে নগরীর সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখলমুক্ত রাখা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়