সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সিরাজগঞ্জে মাদকবিরোধী সভা ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

“মাদকমুক্ত শিক্ষাঙ্গন তথা সমাজ বিনির্মাণে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে- সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন ও অন্যান্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর জেলা কার্যালয় সিরাজগঞ্জের আয়োজনে, সোমবার সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে এই আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে বন্ধ করতে সবাইকে ঐক্য হয়ে কাজ করতে হবে। মাদক ভয়াবহ ব্যাধি, মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি একটি পরিবার এবং পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। মাদকের কুফল সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে এবং নিজ নিজ এলাকা থেকে মাদককারবারী ও সেবনকারীদের চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেজিনা আক্তার বলেন, মাদকদ্রব্য নির্মূল করতে এর কূফল সম্পর্কে জানাতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাদকবিরোধী সচেতনতা সভা করতে হবে। পরিবার ও সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এমন সচেতনতামূলক সভার প্রয়োজন।

সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের সহকারী পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের আরো উপস্থিত ছিলেন, ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক সাজেদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, অভিভাবকদের একাংশ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়