চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ করা হয়েছে। ‘সবুজে ভরুক দেশ, বাঁচুক আগামীর বাংলাদেশ’- স্লোগানে মঙ্গলবার সদর পুলিশ ফাঁড়িতে এই চারা রোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই দিনে জেলা পুলিশ অফিসের বার্ষিক পরিদর্শনও অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত থেকে সদর পুলিশ ফাঁড়ি চত্বরে চারা রোপণ করেন পুলিশের অ্যাডিশনাল ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশের এই উদ্যোগের পাশাপাশি পুলিশ অফিসের বার্ষিক পরিদর্শন কার্যক্রমও সুচারুভাবে সম্পন্ন হয়। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































