পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ওই কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে প্রোগাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) সুবোধ চন্দ্র রায়।
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মো. আসাদুন্নবী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা অর্জুন চন্দ্র রায়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ প্রান্তিক কৃষক-কৃষাণী ও কৃষি সংশ্লিষ্ট উদ্যোক্তাগন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানস্থল চত্বরে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কৃষকদের ধারণা দিতে কয়েকটি স্টল নিয়ে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়।









































