র্যাবের অভিযানে আলোচিত ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

‘বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এবং র্যাব-১৩ এর একটি যৌথ আভিযানিক দল ১৩ জুন ভোরে দিনাজপুরের বোঁচাগঞ্জ থানাধীন আনোড়া এলাকায় অভিযান পরিচালনা করে মানিকগঞ্জের ঘিওর থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর ও আলোচিত ধর্ষণ মামলায় এজাহার নামীয় আসামি সাগর (২৮)’কে গ্রেফতার করে।
মামলার এজাহার ও গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি সাগর-এর নিজ জেলা ঠাকুরগাঁও। সে বৈবাহিক সূত্রে মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন বাসুদেববাড়ী এলাকায় বসবাস করত। ঘটনার দিন গত ৫ জুন সকালে ভিকটিম তার স্বামীসহ দৌলতপুর থানাধীন চন্দ্রখোলা গ্রাম থেকে পিতার সাথে দেখা করার জন্য পিতার বাড়ীর উদ্দেশ্যে রওনা করেন। ভিমটিম ও তার স্বামী ঘিওর থানাধীন নিলুয়া মোড় এলাকায় পৌছালে আসামি সাগর এর নেতৃত্বে ৪/৫ জন বখাটে ভিকটিম ও তার স্বামীর পথরোধ করে। এ সময় আসামি সাগর ভিকটিমকে পাশ্ববর্তী পাটক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং অন্যান্য আসামিগণ ভিকটিমের স্বামীকে রাস্তা থেকে দুরে মাঠের মাঝে নিয়ে আটকে রাখে। সে সময় ভিকটিম ও তার স্বামীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা ভিকটিম ও তার স্বামীকে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন পুলিশকে অবহিত করলে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিম ও তার স্বামীকে উদ্ধার করে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। এ সংক্রান্তে ঘিওর থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়। মামলা রুজুর পরপরই র্যাব এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধর্ষনের রহস্য উদঘাটন এবং অপরাধীদেরকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র্যাব-৪ এবং র্যাব-১৩ এর একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান সনাক্ত করে ১৩ জুন ২০২৬ তারিখ ভোরে দিনাজপুর জেলার বোঁচাগঞ্জ থানাধীন আনোড়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলায় এজাহার নামীয় আসামি সাগর (২৮)’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।









































