কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

  ২ ঘণ্টা আগে

কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী মহড়া

‘চলো যাই যুদ্ধে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ স্লোগান সামনে রেখে পিরোজপুরের কাউখালী থানা পুলিশ মাদক ও সন্ত্রাসবিরোধী মহড়া দিয়েছে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কাউখালী থানা পুলিশের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ কর্মকর্তাসহ সদস্যদের সঙ্গে নিয়ে থানা চত্বর থেকে মোটরসাইকেল র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় পুলিশ বিভিন্ন পয়েন্টে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।

মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়ে সদ্য যোগদানকৃত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, কাউখালীতে মাদক ও মাদক-সংক্রান্ত যে-কোনো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। এ বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি কার্যকর থাকবে। মাদক ও যেকোনো প্রকার সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে থানা পুলিশের এ বিশেষ মহড়া।

উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়