গাইবান্ধা প্রতিনিধি

  ৩ ঘণ্টা আগে

গাইবান্ধায় জেলা পরিষদের বৃক্ষরোপন কর্মসূচী ও শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ

‎মাননীয় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শনিবার গাইবান্ধা জেলা পরিষদ কর্তৃক সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচী ও শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক ‎অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল আলম ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, মোস্তাক আহমেদ শাকিল প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়