মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলা জামায়াতের আমীরকে অব্যাহতি

সাংগঠনিক কারণে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা এমবি বাকেরকে জেলা আমীরের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।
শুক্রবার (১২ জুন) জেলা জামাতের সূরা সদস্যদের এক সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন এই ঘোষণা দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু।
তিনি জানান, গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক কোন ত্রুটি হলে কেন্দ্রীয় কমিটি তদন্তের মাধ্যমে এধরনের ব্যবস্থা নেন। তার ক্ষেত্রে সেটি ঘটেছে তাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা আমিরের পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে এবং আমাকে দেয়া হয়েছে ভারপ্রাপ্ত আমীরের দায়িত্ব দেয়া হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক মাওলানা এমবি বাকের বলেন, শারীরিক অসুস্থতার জনিত চিকিৎসার প্রয়োজনে, আমি কেন্দ্রে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলাম। সেই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।









































