reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

নতুন পে-স্কেল জুলাই থেকেই, কমছে বৈষম্য

দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর এলো। মূল্যস্ফীতির বাজারে জীবনযাত্রার মান উন্নয়ন ও কর্মচারীদের স্বস্তি দিতে সরকার ঘোষণা করেছে বহুল কাঙ্ক্ষিত ‘নবম জাতীয় পে-স্কেল’।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই চূড়ান্ত ঘোষণা দেন।

বাজেট ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুলাই ২০২৬ থেকেই ধাপে ধাপে বা পর্যায়ক্রমে এই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। এর আগে সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে-স্কেল দেওয়া হয়েছিল।

দ্বিগুণ হচ্ছে মূল বেতন, কমছে ব্যবধান: নতুন বেতন কাঠামোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—সব পর্যায়েই মূল বেতন আগের তুলনায় প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে এবারের পে-স্কেলের সবচেয়ে বৈপ্লবিক পরিবর্তনটি এসেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের ব্যবধান হ্রাসে।

আগের কাঠামোতে সর্বনিম্ন (২০তম গ্রেড) ও সর্বোচ্চ (১ম গ্রেড) গ্রেডের মূল বেতনের অনুপাত ছিল ১:৯.০৭৬। নতুন কাঠামোতে এই ব্যবধান কমিয়ে ১:৮ নির্ধারণ করা হয়েছে। এর অর্থ হলো, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিচের দিকের গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার এবার তুলনামূলকভাবে বেশি, যা সরকারি চাকরিতে দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে বড় ভূমিকা রাখবে।

বাস্তবায়ন হবে ৩ ধাপে: দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেটীয় চাপ সামলাতে এই নতুন কাঠামো একবারে পুরোটা কার্যকর হচ্ছে না। আগামী ১ জুলাই ২০২৬ থেকে প্রথম ধাপের বেতন বৃদ্ধি কার্যকর হবে এবং পরবর্তী ২ বছরে বাকি ধাপগুলো সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে।

একনজরে ১ থেকে ২০ গ্রেডের নতুন বেতন ও বৃদ্ধির চিত্র:

প্রথম শ্রেণি (গ্রেড ১ থেকে ৯): সাধারণত বিসিএস ক্যাডার কর্মকর্তা ও সমমর্যাদার প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তাদের মূল বেতন এই ধাপে নির্ধারিত হয়। নতুন পে-স্কেলে তাদের বেতন বাড়ছে উল্লেখযোগ্য হারে।

গ্রেড ১ (সচিব ও সমমর্যাদা): পূর্বের ৭৮,০০০ টাকা থেকে বেড়ে নতুন মূল বেতন হচ্ছে ১,৬০,০০০ টাকা (বৃদ্ধি: ৮২,০০০ টাকা)।

গ্রেড ২ (অতিরিক্ত সচিব ও সমমর্যাদা): ৬৬,০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১,৩২,০০০ টাকা (বৃদ্ধি: ৬৬,০০০ টাকা)।

গ্রেড ৩ (যুগ্মসচিব ও সমমর্যাদা): ৫৬,৫০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১,১৩,০০০ টাকা (বৃদ্ধি: ৫৬,৫০০ টাকা)।

গ্রেড ৪ (উপসচিব ও সমমর্যাদা): ৫০,০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১,০০,০০০ টাকা (বৃদ্ধি: ৫০,০০০ টাকা)।

গ্রেড ৫: ৪৩,০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৮৬,০০০ টাকা (বৃদ্ধি: ৪৩,০০০ টাকা)।

গ্রেড ৬: ৩৫,৫০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৭১,০০০ টাকা (বৃদ্ধি: ৩৫,৫০০ টাকা)।

গ্রেড ৭: ২৯,০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫৮,০০০ টাকা (বৃদ্ধি: ২৯,০০০ টাকা)।

গ্রেড ৮: ২৩,০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৪৭,২০০ টাকা (বৃদ্ধি: ২৪,২০০ টাকা)।

গ্রেড ৯ (এন্ট্রি পদ/সহকারী কমিশনার ও সমমর্যাদা): প্রথম শ্রেণীর এই প্রারম্ভিক পদের বেতন ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪৫,১০০ টাকা (বৃদ্ধি: ২৩,১০০ টাকা)।

দ্বিতীয় শ্রেণি (গ্রেড ১০ থেকে ১৩): দ্বিতীয় শ্রেণির কর্মচারীদের (যেমন: উপ-সহকারী প্রকৌশলী, অডিটর বা সমমর্যাদার পদ) জীবনযাত্রার ব্যয় মেটাতে এবারের স্কেলে বিশেষ নজর দেওয়া হয়েছে।

গ্রেড ১০ (দ্বিতীয় শ্রেণির প্রধান পদ): ১৬,০০০ টাকা থেকে বেড়ে নতুন বেতন হচ্ছে ৩২,০০০ টাকা (বৃদ্ধি: ১৬,০০০ টাকা)।

গ্রেড ১১: ১২,৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২৫,০০০ টাকা (বৃদ্ধি: ১২,৫০০ টাকা)।

গ্রেড ১২: ১১,৩০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ২৪,৩০০ টাকা (বৃদ্ধি: ১৩,০০০ টাকা)।

গ্রেড ১৩: ১১,০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ২৪,০০০ টাকা (বৃদ্ধি: ১৩,০০০ টাকা)।

তৃতীয় শ্রেণি (গ্রেড ১৪ থেকে ১৬): সরকারি দপ্তরের সহকারী, মুদ্রাক্ষরিক, গাড়িচালক ও সমমর্যাদার কর্মচারীরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। মূল্যস্ফীতির বাজারে তাদের জন্য এই বৃদ্ধি বড় স্বস্তি আনবে।

গ্রেড ১৪: ১০,২০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ২৩,৫০০ টাকা (বৃদ্ধি: ১৩,৩০০ টাকা)।

গ্রেড ১৫: ৯,৭০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ২২,৮০০ টাকা (বৃদ্ধি: ১৩,১০০ টাকা)। গ্রেড ১৬: ৯,৩০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২১,৯০০ টাকা (বৃদ্ধি: ১২,৬০০ টাকা)।

চতুর্থ শ্রেণি (গ্রেড ১৭ থেকে ২০): অফিস সহায়ক (পিয়ন), নিরাপত্তাকর্মী, মালি ও পরিচ্ছন্নতাকর্মীদের মতো সর্বনিম্ন আয়ের কর্মচারীরা এই স্তরে রয়েছেন। বৈষম্য দূরীকরণের অংশ হিসেবে এই শ্রেণীতে বেতনের শতকরা বৃদ্ধির হার সবচেয়ে বেশি।

গ্রেড ১৭: ৯,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২১,৪০০ টাকা (বৃদ্ধি: ১২,৪০০ টাকা)।

গ্রেড ১৮: ৮,৮০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ২১,০০০ টাকা (বৃদ্ধি: ১২,২০০ টাকা)।

গ্রেড ১৯: ৮,৫০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ২০,৫০০ টাকা (বৃদ্ধি: ১২,০০০ টাকা)।

গ্রেড ২০ (সর্বনিম্ন পদ): এই পদের মূল বেতন ৮,২৫০ টাকা থেকে এক লাফে আড়াই গুণ বাড়িয়ে করা হয়েছে ২০,০০০ টাকা (বৃদ্ধি: ১১,৭৫০ টাকা)।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়