reporterঅনলাইন ডেস্ক
  ২ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়া সিরিজ জয়

টাইগারদের দুই কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসে হারের সম্মুখীন হয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে নিয়েছে টাইগাররা।

আগামীকাল রোববার(১৪জুন) মিরপুরে তৃতীয় ওয়ানডে শুরুর আগেই বড় সুসংবাদ পেয়েছেন ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় ক্রিকেটারদের ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবা(১৩ জুন) তার প্রেস সচিব আশরাফুল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

প্রথম ওয়ানডেতে ডিএলএসে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারায় বাংলাদেশ। ২০০৫ সালে কার্ডিফে সেই ঐতিহাসিক জয়ের পর এবারই প্রথম ওয়ানডেতে অজিদের হারিয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডেতে ডিএলএসে ছয় বারের বিশ্বচ্যাম্পিয়নদের ৫ উইকেটে হারায় স্বাগতিকরা। এই ম্যাচ জিতে সিরিজটাও নিশ্চিত করে নেয় মিরাজ-নাজমুলরা।

আগামীকাল তৃতীয় ওয়ানডে খেলার পর দুই দল চট্টগ্রামে যাবে টি–টুয়েন্টি সিরিজ খেলতে। ১৭, ১৯ ও ২১ জুন হবে তিনটি টি–টুয়েন্টি ম্যাচ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়