চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানকে দর্শনা পৌর বিএনপির শুভেচ্ছা

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক শরীফুজ্জামানকে দর্শনা পৌর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফের চুয়াডাঙ্গা শহরের বাসভবন সংলগ্ন তার ব্যাক্তিগত অফিসে উপস্থিত হন দর্শনা পৌর বিএনপির নেতা ও কর্মীরা।
এসময় সেখানে আনুষ্ঠানিকভাবে ফুলের শুভেচ্ছা জানানোর পর সংক্ষিপ্ত পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শরীফুজ্জামান শরীফ এসময় তার বক্তব্যে জেলার সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে দলের সাংগঠনিক কাঠামো ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান। তিনি জেলা পরিষদের সকল উন্নয়ন মুলক কর্মকান্ড পরিচালনায় উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু সহ আরও বক্তব্য রাখেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মশিউর রহমান, শরীফ উদ্দিন, মাহবুবুল ইসলাম খোকন, মহিদুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য আজিজুল ইসলাম, নাসির উদ্দিন খেদু, রেজাউল ইসলাম, মোমিনুল ইসলাম, শফিউল আযম তোতা, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি হাফিজুল আলম মোল্লা, হাজী ফজলুর রহমান, আব্দুল হামিদ প্রমুখ।









































