নিজস্ব প্রতিবেদক

  ১ ঘণ্টা আগে

২০২৬-২৭ মেয়াদের কমিটি গঠন

তেজগাঁও প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক এস এম শামীম

রাজধানীর তেজগাঁও প্রেস ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের ২১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সভাপতি পদে মো. হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে এস এম শামীম নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ জুন) ক্লাবের নিজস্ব কার্যালয়ে নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মো. মাইনুদ্দিন রিপন।

এর আগে শুক্রবার (১২ জুন) তেজগাঁও প্রেস ক্লাব নির্বাচন ২০২৬-২৭-এ শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে ল্যাপটপ প্রতীক নিয়ে হাবিবুর রহমান ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী নার্গিস চৌধুরী কলম প্রতীক নিয়ে তিন ভোট পান। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ক্যামেরা প্রতীক নিয়ে এস এম শামীম ৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মো. বাবুল ইসলাম মাইক্রোফোন প্রতীক নিয়ে কোনো ভোট লাভ করতে পারেননি। অন্যান্য পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদে কার্যকরী সভাপতি হিসেবে মো. রাশেদ হোসেন স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াছ মিয়া, সহ-সভাপতি মো. শফিউল আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হিসেবে মো. আবদুল হালিম, সাংগঠনিক সম্পাদক মো. বাহার চৌধুরী, অর্থ সম্পাদক মো. সারোয়ার হোসেন খান, নারীবিষয়ক সম্পাদক নার্গিস কবির, দপ্তর সম্পাদক আবু বকর ছিদ্দিক রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান খান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. জাহিদুল ইসলাম (জাহিদ কাজী), তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মো. আল-আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহিনুর রশিদ খান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ, সমাজ কল্যাণ ও পুনর্বাসন সম্পাদক জাকিয়া হোসেন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান খান এবং নির্বাহী সদস্য হিসেবে মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ রহমত উল্লাহ ও মো. ফেরদৌস আহমদ নির্বাচিত হয়েছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত নেতারা ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পিডিএসও/এমএইচ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়