সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ও সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আজিজুর রহমান দুলাল প্রমুখ।
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষেরোপণ করার ঘোষাণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তার ঘোষণা অনুযায়ী প্রতিটি জেলার জন্য পৃথকভাবে বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সেই সঙ্গে এদিন শিক্ষার্থীদের মাঝে প্রায় আড়াই হাজার গাছ বিতরণ করা হয়েছে।









































