পঞ্চগড় প্রতিনিধি

  ২ ঘণ্টা আগে

পঞ্চগড়ে স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে পঞ্চগড়ে জেলা পর্যায়ে স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) সকালে সদর উপজেলা পরিষদ হল রুমে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসাক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। বিশেষ অতিথির বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা,জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) খায়রুল আনাম মোঃ আফতাবুর রহমান হেলালী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক এ এস এম মাজেদ উর রহমান।

অনুষ্ঠানে প্রতি উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০জন করে ১০০ জন শিক্ষক এবং সদর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ জন করে ১০০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এছাড়া ৫টি উপজেলা থেকে প্রথম স্থান অধিকার করা ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং এবং জেলা পর্যায়ে ১ম, ২য় ও ৩য় অধিকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে জেলা প্রশাসক জেলা পর্যায়ে অংশগ্রহণ করা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়