কয়রা (খুলনা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার  অপরাধে ২ জেলে আটক 

সুন্দরবনের কালাবগী স্টেশনের অধিনস্থ কালাবগী খালের মুখ এলাকায় বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে বন বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে অবৈধ ভেশাল জাল, ভারতীয় নিষিদ্ধ কীটনাশক সহ ১টি নৌকা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৪ টার দিকে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল আলমের দিক নির্দেশনায় কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুস ছালামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো হেলাল উদ্দিন ও আয়ুব আলী। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়