reporterঅনলাইন ডেস্ক
  ৩ ঘণ্টা আগে

রাজধানীর দুই এলাকায় পুলিশি অভিযান, গ্রেপ্তার ৩৮

রাজধানীর হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাজারীবাগ থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. রাকিব (২৪), মো. সাগর (২৮), মো. আব্দুল মান্নান (২৫), মো. আকাশ (৩১), মো. জুয়েল (২৩), মো. সানোয়ার (২২), মো. রতন (৩৪), আলমগীর (৪৪), মো. জুবায়ের (১৯), মো. মাহিম (১৯), মো. মাহির (১৯), মো. আলফি ইসলাম নুর (১৯), কাউসার (১৯), রমজান শেখ (২০), মো. রাশেদ (২২), মো. শান্ত (১৯), মো. রাজিব (২২), মো. অনিক (২৮), আসিফ মৃধা (২৩), মো. হাবিবুল্লাহ (২৩), ফয়সাল ইবনে সাইদ (৩৯) ও মো. রানা (৪৭)।

শেরেবাংলা নগর থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বাবলু (২৪), মো. আলামিন রতন (২৩), মো. সোহাগ (৩৫), মো. নাসির উদ্দিন (৩০), মো. শরিফ (৩৪), মো. আল আমিন (২২), মো. জয়নাল হোসেন (২৬), মো. শাওন সরকার (২২), প্লাবন দাস (২৩), ইউসুফ আলী (৪০), আরিফুল ইসলাম (৪০), হামীম (২২), বেলাল হোসেন (২৪), বেলাল হোসাইন (৩১), মো. মনিরুল ইসলাম (৩৬) ও মো. আলতাফ হোসেন (২৮)।

বুধবার (১ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনকে মুলতবি মামলায় এবং বাকি ৩৫ জনকে ডিএমপি অধ্যাদেশে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়